র‌্যাব-৯ বিদেশীঅস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

August 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম,পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯), মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এ এস পি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখায় মোনাদী ২ নংওয়ার্ডস্থ সৎপুরব্রীজের পশ্চিম পাড় সংলগ্ন মোনাদি-পাকসাইল গামী পাকা রাস্তার উপর হইতে অভিযান চালায় গুলিসহ অস্ত্র ব্যবসায়ী চক্রের ৫ সদস্য গ্রেফতার করা হয়।
৬ আগষ্ট শুত্রবার বিদেশী রিভলবার ১টি, গুলি ৪ রাউন্ড, সিএনজি ১ টি, মোবাইল ৫টি, সীমকার্ড ৮ টি, নগদ ২০,০০০/-টাকা জব্দসহ ধৃত আসামীর নাম কবির আহমেদ (৪৪), পিতা- হাদিস আলী, সাং-রাংজিওল, থানা-গোলাপগঞ্জ,তারেক আহমেদ তাহের (২৭), পিতা- বদরুল হক, সাং-হাওরতলা, থানা-গোলাপগঞ্জ,লিমন আহমেদ (২৪), পিতা- মৃতজমির আলী, সাং- মানিক কোনা, থানা-ফেঞ্চুগঞ্জ, কৌশিক বিশ^াস (২০), পিতা- মৃত আরেশ বিশ^াস , সাং- রাংজিওল, থানা-গোলাপগঞ্জ, আলী হোসেন (৩৪), পিতা- মৃত পিতা নবীবুর রহমান, সাং-ফতেহপুর, থানা-গোলাপগঞ্জ। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে The Arms Act, 1878 Gi 19(A)/19(f)ধারায় মামলা দায়ের পূর্বক আসামীও জব্দকৃত আলামতসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com