অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের এক মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গলের ভুনবির ইউনিয়নে ২ লক্ষ ১ হাজার ১২৭ ঘনফুট বালু জব্দ ও এক ইউপি সদস্যকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় বালু তোলার সরজ্ঞাম পুঁড়িয়ে নষ্ঠ করা হয়।
৯ আগষ্ট সোমবার মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও মৌলভীবাজার প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত উক্ত ইউনিয়নের সাতগাঁও চৌমূহনা, ভুনবীর চৌমূহনা, মির্জাপুর রোড, ভুনবীর গ্রাম ও বাদে আলিশারকুলে অবৈধভাবে উত্তোলন করা দুই লক্ষ এক হাজার একশো সাতাশ ঘনফুট বালু জব্দ করে। জব্দকৃত বালু বিধিমত নিলামে বিক্রির জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারা লংঘনের অভিযোগে ১৫(১) অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নেছার উদ্দিন। বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান। দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নেছার উদ্দিন।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানান নির্বাহী কর্মকর্তা। এ অপরাধের সাথে যুক্ত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।




মন্তব্য করুন