কোভিড-১৯ ভ্যাকসিন টিকার রেজিষ্টেশন ও প্রিন্ট কপি বিতরণ করছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে প্রত্যন্ত পুঞ্জি এলাকায় কোভিড-১৯ ভ্যাকসিন টিকার রেজিষ্টেশন ও প্রিন্ট কপি বিতরণে এগিয়ে এসেছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।
শ্রীমঙ্গল ক্ষুদ্র নৃ-গোষ্টীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদের সহযোগীতায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সদস্যরা এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী জানান, শ্রীমঙ্গলের অধিকাংশ খাসিয়াপুঞ্জি এলাকা পড়েছে প্রতন্ত ও সীমান্তবর্তী পাহাড়ী এলাকায়। সেখানে নেটওয়ার্ক দূর্বল। তাই নৃ-তাত্তি¡ক জনগোষ্টীর গ্রামে গ্রামে ঘুড়ে তাজুল ইসলাম আদিবাসীদের আইডি কার্ড সংগ্রহ করেন এবং রেজিষ্টেশনের জন্য নিয়ে আসেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে। প্রেসক্লাবের থেকে পিন্টের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী। প্রেসক্লাবের পক্ষ থেকে শুধু আদিবাসী এলাকার মানুষই নয় শহর তলীরপূর্ব শ্রীমঙ্গল, শাহীবাগ ও রুপসপুর এলাকার আরো অনেক মানুষকে এ রেজিষ্টেশনকরে দেয়া হয়। প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার জানান, প্রেসক্লাবের পক্ষ থেকে এ কার্যক্রম অভ্যাহত আছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ বলেন, এ টিকা কার্যক্রমে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব তাকে অনেক সহায়তা করছে। নৃ- গোষ্ঠীর রেজিষ্টেশনের শত শত পিন্ট কপি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও শ্রীমঙ্গল নিউজ কর্নার থেকে নিয়ে প্রতন্তপুঞ্জিঅধিবাসীদের হাতে পৌছে দিচ্ছেন।



মন্তব্য করুন