কমলগঞ্জ

কমলগঞ্জে বিপন্ন প্রজাতির ‘সন্ধি কাছিম’ উদ্ধার

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে বিপন্ন প্রজাতির একটি ‘সন্ধি কাছিম’ উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী বিভাগের সহায়তায়  সোমবার ১৫ জুলাই রাত পৌনে ১২টায় এটি উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় জনৈক নির্মল সিংহ বন্যার পানিতে ভেসে...

কমলগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ॥ শতাধিক গ্রাম প্লাবিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রোববার রাত ৩টায় নতুন করে ধলাই নদীর কমলগঞ্জের রামপাশায় আরও একটি ভাঙ্গন দেখা দিয়েছে। এ নিয়ে ধলাই নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে মোট ৪টি। এসব ভাঙ্গনে অন্তত ১১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।...

কমলগঞ্জের লাউয়াছড়ার রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের ওপর শিকড়সহ গাছ উপড়ে পড়ে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ থাকে। সোমবার ১৫ জুলাই সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেন আটকা...

কমলগঞ্জে দুই ডাকাত আটক ॥ একজনকে আদালতে প্রেরণ, একজনকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রোববার দিবাগত রাত ১টায় শমশেরনগর লামানাজার এলাকা থেকে পুলিশ দুই ডাকাতকে আটক করে। আটক দুই ডাকাতের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর এক ডাকাতকে ১৫ জুলাই সোমবার সকালে মৌলভীবাজারের আদালতে প্রেরণ করা...

কমলগঞ্জে দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি॥ কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যায়যায়দিনের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসানের আয়োজনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী...

কমলগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ॥ নতুন ২টি স্থানে ভাঙ্গন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রোববার বিকেলে আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা ও রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ধলাই প্রতিরক্ষা বাঁধে ২টি নতুন ভাঙ্গন দেখা দিয়েছে। এতে প্রায় ২০টি গ্রামে পানি প্রবেশ করেছে। লাঘাটা ও ক্ষিরণী ছড়ার...

কমলগঞ্জে আশার ৩ দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্পেইন এর উদ্বোধন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার ১৪ জুলাই বেলা ১১টায় উপজেলার আদমপুর বাজারে ক্যাম্পেইনেরর উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন। আশা-নইনারপার ইউনিটের ব্যবস্থাপক সঞ্জয় দেবের...

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন শ্যামল সভাপতি, হাবিবুর সম্পাদক নির্বাচিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার বেলা ২টায় কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা সাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রনেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ...

সরজমিনে ধলাই নদী ওদের দু:খ ‘বিজলী বন্যা’

ইমাদ উদ দীন॥ ফ্লাশ ফ্লাড বা বিজলী বন্যা। ধলাই নদী তীরের বাসিন্দাদের আতঙ্ক। প্রতিবছরই বর্ষা মৌসুমেই এই আতঙ্কে তাদের রাত দিন একাকার। ওখানে কিংবা উজানে বৃষ্টিই হলে কাটে নির্ঘূম রাত। দিনের শুরুতে বাঁধ ভেঙ্গে ভয়াবহ বন্যা। দিন শেষে শান্ত...

কমলগঞ্জে আপন ভাইয়ের কুপে দুই ভাই আহত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ সদর ইউনিয়নের বাগমারা গ্রামে মেজো ভাইয়ের দায়ের কোপে বড় ও ছোট ভাই গুরুতর আহত হয়েছে। ১৩ জুলাই শনিবার সকাল ৯ টায় পারিবারিক দ্বন্দ নিয়ে মেজো ভাই লোকমান হোসেন (২৬) তার আপন বড়ভাই সোলেমান হোসেন (৩০)...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com