রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত

June 24, 2026,

পলি রানী দেব নাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজারের আয়োজনে বুধবার ২৪ জুন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে। রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক রুমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র শিক্ষক আকলিমা খাতুন চৌধুরী, সহকারী শিক্ষক মেশকাত, মো: সামাদ আলী, নিশাত রায়হানা, সনজিত চন্দ্র দাস, মো: নাসির উদ্দিন চৌধুরী, মো: বকুল মিয়া, রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক কলি রানী দেব নাথ, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা, কৌতুক, নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক বলেন, রেডিও পল্লীকণ্ঠ রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান করেছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এ ধরনের কুইজ প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিভার বিকাশ ঘটে। রঙিন ক্যাম্পাস অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com