ক্রীড়া অফিসের আয়োজনে বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

June 22, 2026,

নজরুল ইসলাম মুহিব : খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন সোমবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এম. সাইফুর রহমান ইনডোর স্টেডিয়ামে বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কারাতে প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। কারাতে প্রতিযোগিতা শেষে বিভিন্ন বয়স ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসার মো: মাজহারুল মজিদ এর সভাপতিত্বে কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হানিফ মোহাম্মদ খান নিয়াজ, জাপান সতোকান কারাতে এসোসিয়েশন-বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ও সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রনি, এস.কে.আই.এফ বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার এস কে আহমেদ হাসান, মৌলভীবাজার কারাতে দো একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সেন্সি উত্তম পাল। কারাতে প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও জাজ সৈয়দ রোকনুজ্জামান রনি, জাজ এস কে আহমেদ হাসান, কর্নব দাস ও মাহমুদুর রহমান। কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com