মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ফোর্সের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

June 22, 2026,

স্টাফ রিপোর্টর : সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিললুর রহমান নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ফোর্সের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২জুন বিকেলে শহরের বিভিন্ন পয়েন্ট গুলোতে মোবিলাইজেশন ড্রিম অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল খায়ের, জেলা বিশেষ শাখার ডিআইও১ আবুল কাশেম, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ শেখর ভট্টাচার্য।

ড্রিলে পুলিশ সদস্যরা দ্রুত মোতায়েন, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান, চেকপোস্ট পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল অনুশীলন করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ড্রিল পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সূত্র জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সমন্বয় ও প্রস্তুতি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com