শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে ইয়াবা ও সাজাভুক্ত আসামীসহ গ্রেফতার ২
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইয়াবা ট্যাবলেট ও সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। সোমবার ২১ আগস্ট পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল (৩৮) নামে একজনকে গ্রেফতার করা...
শ্রীমঙ্গলে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ২১ আগস্ট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯ তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।...
শ্রীমঙ্গলে যানজট নিরসনে পুলিশের অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শহরের যানজট নিরসনে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার ২১ আগস্ট সকালে শহর এলাকায় যানজট মুক্ত রাখতে অভিযানে নামে পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।...
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এলাইছ মিয়া নামে ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২০ আগস্ট রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।...
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে। শনিবার ১৯ আগস্ট রাতে শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু মুছা ও এএসআই রাজু বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।...
শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে গাঁজাসহ জুনেদ মিয়া ওরফে চিকনা জুনেদ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। গ্রেপ্তারকৃত জুনেদ মিয়া শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া গ্রামের আজমান মিয়ার ছেলে। শুক্রবার ১৮ আগস্ট রাতে মির্জাপুর বাজারের সরবিন্দু ধর’র মুদি দোকানের...
আশ্রায়নে যেতে রাস্তা ভাঙ্গা, পাহাড়ী ছড়ায় নেমে যেতে হয় স্কুলে
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ডুলুছড়া এলাকার বালিশিরা পাহাড় ব্লকের শিক্ষার্থীদের স্কুলে যেতে পোহাতে হয় নানা চড়াই উৎরাই। কখন লাফ দিয়ে, কখনও জঙ্গলমারিয়ে, গাছের চাড়ে, আবার পাহাড়ী ছড়ার পানি পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় ৫ থেকে ১১ বছর বয়সী...
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা
এহসান বিন মুজাহির॥ ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। এ উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার ১৮ আগস্ট রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী-মহররম খান হলরুমে অনুষ্ঠিত হয় প্রেসক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা ২০২৩। শ্রীমঙ্গল...
বিটিআরআই’র দাপ্তরিক কর্মসম্পাদনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান
এহসান বিন মুজাহির॥ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)’র দাপ্তরিক কর্মসম্পাদনে সর্বোত্তম নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২২-২৩ অর্থবছরের ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৩’র আয়োজন করা হয়। চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাচার জেলার শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)’র...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে শ্রীমঙ্গলে ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ১৬ আগস্ট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওসহ বিভিন্ন...


