মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও মৌলভীবাজার জেলা পরিষদ এর সদ্য সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান এর স্মরণে শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজার এর উদ্যোগে ১৮ সেপ্টেম্বর শুত্রুবার সন্ধ্যা ৭ টায় কোর্ট রোডস্থ সাকুরা মার্কেটের ২য় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ ড.ফজলুল আলী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন এবং জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরীন আক্তার উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান এর জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন এর মধ্য দিয়ে সভার শুরু করেন ফোরামের সভাপতি এডভোকেট আবু তাহের।
এছাড়া উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার বিজনেস ফোরাম এর সাধারণ সম্পাদক ও শিশু সংগঠক মোঃ শাহাদাৎ হোসাইন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, মোঃ ফয়জুর রহমান, মোঃ শামসুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। উক্ত দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা জামে মসজিদ এর পেশ ইমাম মুফতি মাওলানা শামসুল ইসলাম।



মন্তব্য করুন