সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে মৌলভীবাজার বিএনপির বিশেষ আয়োজন

August 15, 2026,

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।

শনিবার ১৫ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে শহরের পশ্চিমবাজার জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিকে সফল করতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরিত একটি চিঠি ইতোমধ্যে নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে পশ্চিমবাজার জামে মসজিদে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়।

এ ছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদেরও দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com