শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে চিড়িয়াখানায় আনন্দঘন ভ্রমণ

August 15, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শিক্ষার পাশাপাশি আনন্দ-বিনোদন এবং প্রকৃতি ও বন্যপ্রাণী সম্পর্কে শিশুদের জ্ঞান বাড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে আনন্দঘন ভ্রমণ ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৪ আগস্ট দিনব্যাপী আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত আমাসুফ লার্নিং সেন্টার, রেলওয়ে স্টেশন, শ্রীমঙ্গল-এর পথশিশুদের নিয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চিড়িয়াখানায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গুীমঙ্গল সভাপতি ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকে শ্রীমঙ্গল সংবাদদাতা সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, সিলেট বিভাগ-এর সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম মান্না; বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল-এর পরিচালক স্বপন দেব সজল এবং রেলওয়ে থানা শ্রীমঙ্গলের কনস্টেবল মো. জাকির হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হক ছোটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ ভূঁইয়া মাহিন এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মোছা. শাহানারা বেগম।

ভ্রমণের সময় শিশুরা চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী ও বন্যপ্রাণী সম্পর্কে জানার সুযোগ পায়। পাশাপাশি তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি প্রকৃতি, পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও সামাজিক সচেতনতা নিয়ে শিক্ষামূলক আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, পথশিশুরাও সমাজেরই অংশ। তাদের শিক্ষা, আনন্দ, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা ভবিষ্যতেও পথশিশুদের নিয়ে এ ধরনের শিক্ষা, বিনোদন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com