শ্রীমঙ্গলে চোরাই অটোরিকসা বেচাকেনার সাথে জড়িত থাকায় আ/ট/ক ২

October 1, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে ব্যাটারি চালিত রিকসা চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  উদ্ধার হয়েছে ৫টি চোরাই অটোরিকসা এবং ৬ লক্ষাধিক টাকার অটোরিকসার যন্ত্রাংশ।

বুধবার ৩০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানার এএসআই (নিরস্ত্র) মো: আবুল তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজারের দেওয়ান মার্কেটের বাইক্কাবিল অটে গ্যারেজ থেকে  রিপন মিয়া (১৯) ও সৈয়দ মুহিন আলী (৩৭) নামের দুজনকে আটক করে।

তাদের হেফাজত থেকে ৫ টি চোরাই অটোরিকসা সহ রিকসার বিভিন্ন যন্ত্রাংশ সহ ৬ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা পরস্পর যোগসাজশে অটোরিসা চুরি ও অভ্যাসগত ভাবে চোরাইকৃত অটোরিক্সা বেচাকেনা করে আসছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পেনাল কোড ৩৭৯/৪১১ ধারায় নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com