মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মুহিউসসুন্নাহ আজমী

August 15, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে কাজী মাওলানা মুজিবুর রহমান সভাপতি এবং কাজী মাওলানা মুহিউসসুন্নাহ আজমী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী এ কে এম বদরুল হক, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কাজী সমিতির দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যরা।

গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় উপস্থিত কাজীগণ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানান। একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন এবং কাজী সমিতির উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com