ইউপি নির্বাচন বড়লেখায় উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

আব্দুর রব॥ বড়লেখায় প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রোববার উৎসবমূখর পরিবেশে ১০ ইউপির নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের লাইন দীর্ঘ হতে থাকে। সকাল সাড়ে ছয়টায় প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেন রিটার্নিং অফিসার। সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৮২টি কেন্দ্রে ব্যালট পেপারে ও ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সুজানগর ইউপির চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ শাহবাজপুর ইউপির চন্ডিনগর, সুজাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলতে দেখা গেছে।



মন্তব্য করুন