বড়লেখার তালিমপুর ইউপি ৯ নম্বর ওয়ার্ডে শাহিন আহমদ আবারও মেম্বার নির্বাচিত

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আবারও মেম্বার নির্বাচিত হয়েছে শাহীন আহমদ।
২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে তালা প্রতীক নিয়ে ৪৬৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল আহমদ টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯৫টি।
নবনির্বাচিত ইউপি মেম্বার শাহিন আহমদ তালিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছাড়াও খুটাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
নির্বাচন অফিসের ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী শাহিন আহমদের অপরাপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হক ফুটবল প্রতীক নিয়ে ১৪৮ ভোট, মইজ উদ্দিন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৬৫ ভোট ও মো. জামাল উদ্দিন মোরগ প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়েছেন।
দ্বিতীবার নির্বাচিত ইউপি মেম্বার শাহিন আহমদ জানান, এলাকাবাসীর সুখেদুখে সবসময় তিনি তাদের পাশে ছিলেন। সাধ্যমতো সকল শ্রেণীর মানুষের সমস্যা সমাধানে সক্রিয় ছিলেন। এলাকার ব্যাপক উন্নয়ন করেন। এজন্য এলাকাবাসী ভোটের মাধ্যমে তাকে মূল্যায়ন করেছেন। গত ৫ বছরে তিনি ইউনিয়নের বরাদ্দে নির্বাচনী এলাকার জরাজীর্ণ ১১টি গ্রামীণ রাস্তার মাটির কাজ করেছেন। এতে রাস্তাগুলি চলাচল উপযোগী হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বরাদ্দে ২টি রাস্তা ইটসলিং করেছেন। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিক দরিদ্র পরিবারের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে ১৬টি অগভীর নলকুপ স্থাপন করেছেন। আরো কিছু অসমাপ্ত কাজ রয়েছে। এগুলো সমাপ্তকরণে এবং অগ্রাধিকার ভিত্তিত্বে তার ওয়ার্ডের শেষ প্রান্তের ইসলামপুর গ্রামের উন্নয়নে কাজ করবেন।



মন্তব্য করুন