বড়লেখায় আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩ : এইচএসসিতে শতভাগ উপস্থিতি
December 2, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় মাদ্রাসা শিক্ষা বোর্ড আয়োজিত আলিম ফাইনালের প্রথম দিনে ‘কোরআন মজিদ ও তাজবিদ’ বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১৩ জন পরীক্ষার্থী উপস্থিত হয়নি।
২ ডিসেম্বর বৃহস্পতিবার বড়লেখা মোহাম্মদীয় ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ২৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্র সচিব এফএইচএম ইউসুফ আলী।
এদিকে এইচএসসির প্রথম দিনে অনুষ্ঠিত ‘পদার্থ বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। দুই কেন্দ্রের বড়লেখা সরকারি কলেজে ৯৮ জন ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজে বিজ্ঞান বিভাগের ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। বিজ্ঞান বিভাগের শতভাগ পরীক্ষার্থীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন।



মন্তব্য করুন