বড়লেখায় কিশোরী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

December 11, 2021,

আব্দুর রব বড়লেখায় ১১ ডিসেম্বর শনিবার দিনব্যাপি উপজেলা প্রশাসন ও সূচনা কিশোরী দল যৌথভাবে কিশোরী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস সূচনা প্রকল্প।

জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। আলোচনা সভা ও পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।

সমাবেশে উপজেলার বড়লেখা সদর, সুজানগর ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের সূচনা কিশোরী দলের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে কিশোরী কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন, নৃত্য পরিবেশন, গান, অপুষ্টি, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বিরোধী বিষয় ভিত্তিক নাটিকা প্রদর্শন করেন সূচনা কিশোরী দলের সদস্যরা।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সূচনার জিসিডিও অসীম চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, সাংবাদিক আব্দুর রব, ওয়ার্ল্ডফিশ প্রতিনিধি হাবিবুর রহমান, সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা আল আমিন, মনিটরিং কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিয়ন কোর্ডিনেটর তালেব উদ্দিন ও নিজাম উদ্দিন, এইচকেআই এর টেকনিক্যাল কর্মকর্তা মতিয়ুর রহমান, আইডিই প্রতিনিধি হেলাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com