আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী’র মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
December 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী ২৮ ডিসেম্বর মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ জয়নাল আবেদীন হাজারী (৭৬) আজ সোমবার (২৭ ডিসেম্বর) আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসের সংক্রমণসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।



মন্তব্য করুন