মৌলভীবাজারে সড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট স্থাপন

July 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ “গতিসীমা মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” এ স্লোগান সামনে রেখে মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়কে ঈদ ও ঈদ পরবর্তী সময়ে সড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ১১ জুলাই সকালে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জেলা শহর ও মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন সড়কে স্থাপিত ট্রাফিক চেকপোস্ট পরিদর্শন করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঈদ পরবর্তীতে যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তব্যরতদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার জানান, নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে এবং জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা দিতে জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মৌলভীবজার জেলা জুড়ে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com