মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীল সভা শুক্রবার ২৯ জুলাই বেলা ৩টায় মৌলভীবাজার শাহ মোস্তফা রোডস্থ জেলা যুব মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম খসরু, সহসভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, জেলা অর্থ সম্পাদক আহমেদ রেজা, জেলা প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা অফিস সম্পাদক তালহা আহমদ চৌধুরী, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জেলা সহ-অর্থ সম্পাদক মুজাম্মিল হোসাইন প্রমুখ।
সভায় পবিত্র কুরআন তেলাওয়াত, দারসুল কুরআন, জেলা শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, আগামী মাসের পরিকল্পা গ্রহণ ও পরামর্শগ্রহণ, দাওয়াতী ক্যাম্পেইন, পাঠচক্র, প্রশিক্ষণ সভা, দাওয়াতী সমাবেশ, যুব সমাবেশ সংক্রান্ত আলোচনা ও গণঅভুত্থ্যান দিবস পালনসহ বিবিধ অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল।
এর আগে জেলা শাখার মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায়, জেলা ও সাংগঠনিক শাখাসমুহকে আরও গতিশীল ও কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ছয় উপজেলা ও দুইটি সাংগঠনিক থানা শাখায় তত্ত্বাবধায়ক মনোনীত করা হয়।
মনোনীত দায়িত্বশীলরা হলেন, সার্বিক তত্ত্বাবধায়ক মো. এহসানুল হক, কুলাউড়া ও বড়লেখা উপজেলা তত্ত্বাবধায়ক মুহাম্মদ খায়রুল ইসলাম, মৌলভীবাজার শহর শাখা তত্ত্বাবধায়ক সৈয়দ আতহার জাকওয়ান, শ্রীমঙ্গল উপজেলা তত্ত্বাবধায়ক সিহাব উদ্দিন, শমসেরনগর সাংগঠনিক থানা শাখ তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম, রাজনগর উপজেলা তত্ত্বাবধায়ক নুহ বিন হোসাইন এবং মৌলভীবাজার সদর উপজেলা তত্ত্বাবধায়ক তালহা চৌধুরী।



মন্তব্য করুন