বড়লেখা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে ১১ কোটি টাকার প্রকল্প গ্রহণ

January 26, 2023,

আব্দুর রব॥ বড়লেখা পৌরসভার পানি নিষ্কাষন ও কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১০ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকার আরসিসি ড্রেন নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করেছে। সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পার্শে প্রায় ৪ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বিকেলে পৌরসভার পানিধার এলাকায় প্রকল্পের মাটির কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

আগামী মাসে প্রধান অতিথি হিসেবে মুল প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। বড়লেখা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের ব্যবস্থাপনায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশের ৩০ পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় মৌলভীবাজার  জেলার বড়লেখা পৌরসভায় প্রধান সড়কের পার্শে প্রায় ৪ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণের প্রকল্প গ্রহণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গত ৯ মে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইট্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে কার্যাদেশ প্রদান করেছে ডিপিএইচই। ৯ মাসে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রকল্পের মাটির কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। এসময় বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুল মান্নান, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার  জাহিদ হাসান, রুজিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com