আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালকের পূজামণ্ডপ পরিদর্শন

October 20, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।

মঙ্গলবার ২০ অক্টোবর মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন করেন তিনি। পরিদর্শনকালে তার সাথে ছিলেন মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. রাশিদুল হাসান জন।

এসময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা এবং মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন।

আনসার সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের দায়িত্ব পালনসংক্রান্ত খোঁজখবর নেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে তিনি দায়িত্বরত সদস্যদের স্মার্টফোনে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ইনস্টল রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি সদস্যরা অ্যাপটির ব্যবহার ও কার্যপদ্ধতি সম্পর্কে যথাযথভাবে অবগত আছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন।

উপমহাপরিচালক পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় সদস্যদের সর্বদা সতর্ক থেকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com