বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা সদরের অন্যতম বিদ্যাপিঠ বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা ও বর্ষসেরা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১ জানুয়ারি দুপুরে স্কুল মাঠে স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে ও পরিচালক কবির হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীন।
বক্তব্য দেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, স্কুলের প্রধান শিক্ষক মইনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রুবেল আহমদ, স্কুলের সভাপতি আব্দুস সহিদ খান, স্কুলের সহকারি প্রধান শিক্ষক তপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এমাদ উদ্দিন, নাট্যকর্মী হানিফ পারভেজ, সাংবাদিক তপন কুমার দাস, উপজেলা নিসচা’র সভাপতি তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।



মন্তব্য করুন