বড়লেখায় যুক্তরাজ্য ও কানাডা প্রবাসী ২ কমিউনিটি প্রতিনিধিকে সংবর্ধনা

February 2, 2023,

আব্দুর রব॥ বড়লেখার তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং কানাডা প্রবাসী মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ সময় তারা স্কুলের অফিসিয়েল কাজে ব্যবহারের জন্য একটি পেপার প্রিন্টার এবং স্কুলের শিক্ষার মান উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিনের সভাপতিত্বে স্কুল হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মুরাদ মালিক।

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে প্রতিনিধি ও স্কুল পরিচালনা কমিটির সদস্য শামীম আহমদ ও সিনিয়র শিক্ষক ছাইদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক কামরুল ইসলাম ও কানাডাস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তা।

বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি ও সাবেক শিক্ষক আব্দুর রব, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক বেলাল উদ্দিন লাল, স্কুল কমিটির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ, প্রবাসী সমাজসেবক আব্দুল মুকিত, অভিভাবক সদস্য ফয়জুর রহমান, মজনু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com