শোক সংবাদ মাওলানা আব্দুল গাফফার

February 2, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার বিশিষ্ট আলেম, কমলগঞ্জ কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের সভাপতি, পতনউষার মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামেয়া দারুল হাদীস মুন্সীবাজারের সাবেক প্রিন্সিপাল ও সিদ্ধেশ্বরপুর সাজেদা-বারী নূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল গাফফার (৫৮) বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি ভোররাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরাগী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পতনউষার মহিলা মাদরাসা প্রাঙ্গনে জানাজা শেষে পতনঊষার কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com