কমলগঞ্জে ধলাই খেলাঘর আসরের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘নির্যাতন নিপীড়ন করবো শেষ-শিশুর হাসিতে ভরবো দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই খেলাঘর আসরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ধলাই খেলাঘর আসরের সভাপতি শাহাদাৎ হোসাইন।
কমলগঞ্জ ধলাই খেলাঘর আসরের আহবায়ক প্রভাষক রাবেয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রভাষক মোঃ নাহিদুল ইসলাম। নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলী, সাংবাদিক মোঃ মোনায়েম খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ধলাই খেলাঘর আসরের সদস্য মৌসুমী জাহান।
প্রথম অধিবেশন শেষে মৌসুমী জাহান মিকির উপস্থাপনায় শিশু কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি, নৃত্য অনুষ্ঠিত হয়।
সম্মেলনের ২য় অধিবেশনে প্রভাষক রাবেয়া খাতুনকে সভাপতি ও পদ্ম কুমার চন্দকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ ধলাই খেলাঘর আসরের কমিটি ঘোষনা করা হয়।



মন্তব্য করুন