বড়লেখায় ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প

February 4, 2023,

আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরের গাজীটেকা পূর্বচকের যুক্তরাজ্য প্রবাসী ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র অন্যতম দাতা হাজী মো. ছাইফ উদ্দিন সুনাম ও তার পরিবারের উদ্যোগে শনিবার ৪ ফেব্রুয়ারি দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত চক্ষু শিবিরে বিপুল সংখ্যক চক্ষু রোগীর চিকিৎসা সেবা, ছানি অপারেশন ও ল্যান্স সংযোজনের প্রয়োজনীয় ব্যবস্থা, ক্ষীন দৃষ্ঠির রোগীদের মাঝে চশমা প্রদান করা হয়।

চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আয়োজক পরিবারের সদস্য হাজী মো. ছাইফ উদ্দিন সুনাম, ব্যবসায়ী হাজী আব্দুল মতিন, সমছ উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, রাজনীতিক ও সমাজসেবক আব্দুল লতিফ, সমাজকর্মী শামীম আহমেদ, ক্যাম্প কার্যক্রমের সার্বিক সহযোগিতাকারী আহমদ ট্রেডার্সের সত্বাধিকারী  তানভীর আহমদ, আই ভিশনের সত্বাধিকারী বদরুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com