শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ট্রাইবেকারে ফেঞ্চুগঞ্জ বিজয়ী

February 11, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল ২০২৩ এ উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে মাস্টার্ড ফুটবল একাডেমি ফেঞ্চুগঞ্জ গ্রেটার কামাল বাজার স্পোর্ট ডেভেলপমেন্টকে পরাজিত করে।

শনিবার ১১ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় শমশেরনগর চা বাগান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।

আব্দুল মছব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোসাদ্দেক আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মাসুদ আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, ও কমলগঞ্জ দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ প্রমুখ। মোট ১৬টি দল নিয়ে এবার শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৩ শুরু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com