শোক সংবাদ :  বীর মুক্তিযোদ্ধা মো: মিছির মিয়া

February 11, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের উসমানগড় নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. মিছির মিয়া (৯০) শুক্রবার ১০ ফেব্রুযারি রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার  দুপুর ২ টা ৩০ মিনিটে উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান। জানাজা শেষে উসমান গড় কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com