ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

February 13, 2023,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিদের কাছে টাকা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে ইউএনও সুনজিত কুমার চন্দ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। এই ঘটনায় তিনি থানায় জিডি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে। অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিকট টাকা চাওয়া হচ্ছে। প্রতারক চক্রের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। এই ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে ইউএনও সুনজিত কুমার চন্দ সোমবার বিকেলে বলেন, একটি প্রতারক চক্র সরকারি ফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউপি চেয়ারম্যান, সচিব ও সরকারি কর্মকর্তাদের কাছে টাকা দাবি করেছে। তারা বুঝতে পেরে তাৎক্ষণিক আমাকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com