বড়লেখায় ইউপি পরিষদ ফোরামের কেন্দ্রীয় সহ-যুগ্ম সম্পাদককে সংবর্ধনা

February 14, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আজির উদ্দিন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১৪ ফেব্রুযারি দুপুরে দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ এই সংবর্ধনার আয়োজন করেছে। গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় বড়লেখা উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনকে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএএম জাকারিয়া আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আজিজুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ভুড্ডু, প্রাক্তন প্রধান শিক্ষক জগদীশ পাল, ইউপি সদস্য আমিনুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিদ আহমদ সেলিম, ছাত্রলীগ নেতা মাছুম আহমদ আজির প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com