কমলগঞ্জ থেকে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

February 15, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি রাতে তাদেরকে আটক করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই)  পবিত্র শেখর দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারী শিশু (১৮৭/২২) মামলার আসামি নির্মল কর, সিআর (২৫/২০) মামলার ওয়ারেন্টভুক্ত  আসামি জনু মিয়া, ধনাই মিয়া, মনু মিয়া এবং চান মিয়াকে গ্রেফতার করেন।  বুধবার সকালে গ্রেফতারকৃত সকল আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com