বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর কায়সার পারভেজকে সংবর্ধনা

আব্দুর রব॥ বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কায়সার পারভেজকে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ১৩ ফেব্রুয়ারি রাতে সুখী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এই সংবর্ধনার আয়োজন করে।
সুখী উন্নয়ন সঞ্চয়ের বড়লেখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুখী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ঝন্টু দেব। সাংবাদিক তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর কায়সার পারভেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা জাকির আহমদ। এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, ডা. দেলোয়ার হোসেন, সাংবাদিক এজে লাভলু, ব্যবসায়ী কামাল আহমদ, নিতাই দেবনাথ, এনাম আহমদ, উসমান আলী, ফাহাদ আহমদ, নুরুল ইসলাম, আসাদ উদ্দিন, নিজাম আহমেদ, তরুণ ছাত্রনেতা সাদিকুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন