কমলগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

February 21, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পুলিশের পৃথক পৃথক অভিযানে মদ ও গাঁজাসহ ২জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ আসামিসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ২০ ফেব্রুয়ারি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিম জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) নিয়াজ মাহমুদ, উপপরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে সুদর্শন দেশওয়ালা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার বাড়ি তল্লাশি করে তার খাটের নিচ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এদিকে অপর এক অভিযানে শমশেরনগর ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শমশেরনগর চা বাগানে অভিযান পরিচালনা করে জিতুন রিকিয়াসনের বসত বাড়ি থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ জিতুনকে গ্রেফতার করেন।

এছাড়াও থানার বিশেষ অভিযানে পুলিশ উপপরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাস, পুলিশ উপপরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ দেবনাথ, পুলিশ উপপরিদর্শক (এসআই)  হারুনুর রশীদসহ পুলিশের একটি দল কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ২৪০/১৬ এর ওয়ারেন্টভূক্ত আসামি রামকুমার দেশওয়ালা, জিআর ৩৪/২২ এর ওয়ারেন্টভূক্ত নরেশ রিকিয়াসন এবং জিআর ৯৬/২০ এর আসামি  জগন্নাথ অলমিককে গ্রেফতার করেন।

মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com