কমলগঞ্জে ১ম আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব রোববার

February 25, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ চা বাগানের ভাষা-সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে ১ম আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব-২০২৩ রোববার (২৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান কেন্দ্রীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শমশেরনগর, আলীনগর ও চাতলাপুর চা বাগানের (ফাঁড়িসহ) চা শ্রমিকবৃন্দের আয়োজনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে।  উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল, কেনিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষা-সংস্কৃতি বিষয়ক বিভাগের অধ্যাপক ও গবেষক, সংসদ সদস্য, দেশবরেণ্য কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ ভাষা ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভপিতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানের ২য় অধিবেশনে রোববার বিকাল ৪টায় মুক্ত সাংস্কৃতিক পরিবেশন করবেন ভারতের মুম্বাইয়ের ড. রাজেশ বৈঠে।

আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসবে চা বাগানে বসবাসরত সকল চা জনগোষ্ঠীকৈ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত করা, চা বাগানের ভাষা ও সংস্কৃতির যথাযথ সংরক্ষণ ও বিকাশের জন্য “সংস্কৃতি একাডেমি” প্রতিষ্ঠা ও চা বাগানের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার দাবী জানানো হবে।

অনুষ্ঠান আয়োজনের সমন্বয়কারী কানিহাটি চা বাগানের চা শ্রমিক নেতা ও মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন অনষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com