বড়লেখায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী

February 25, 2023,

আব্দুর রব॥ বড়লেখায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রেলওয়ে যুবসংঘ মাঠে অনুষ্ঠিত প্রদর্শণীতে খামারিরা ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গবাদি পশু প্রদর্শণ করেছে। সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে সিইএ আতিকুর রহমান ও রায়হান আহমদের সঞ্চালনায় বিকেলে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা ডেহরী ফার্ম মালিক সমিতির সভাপতি মো. ইমতিয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, খামারি রহিম বক্ত মুসা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com