জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার

March 5, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে জুয়ার আসরে হানা দিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ৪ মার্চ রাতে কমলগঞ্জ থানার পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া ও সহকারি উপপরিদর্শক (এএসআই) শিতিল ঘোষ সহ পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার তিলকপুর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম (৪২), শুকুর মিয়া (৪৫), ইউসুফ আলী (৫২) আব্দুল মতলিব (৫৮)। পুলিশ জানায়, কমলগঞ্জ থানার ৭নং আদমপুর ইউনিয়নের অন্তর্গত তিলকপুর গ্রামে জনৈক মঙ্গল মিয়ার বাড়িতে জুয়ার আসরের খবর পেয়ে অভিযান চালানো হয়।

এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। অভিযানের খবর পেয়ে ময়রু মিয়া ও মতিবুর রহমান নামের আরও ২ জুয়াড়ি পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ৪ জুয়াড়ির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়েরর পর রোববার ৫ ফেব্রুয়ারি সকালে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com