কমলগঞ্জে কামারছড়া বিটের সিডিএফ কাজের উদ্বোধন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ টেকসই বন জীবিকা সুফল প্রকল্প বন অধিদপ্তর সিলেট এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিটের সিডিএফ এর অর্থায়নে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে বক্স কালভার্ট নির্মাণ কাজের কাজের উদ্বোধন করা রহয়েছে।
সোমবার ৬ মার্চ সকাল সাড়ে ১১টায় আলীনগর ইউনিয়নের কামারছড়া বিট অফিসে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
সিএফএমসির কমিউনিটি উন্নয়ন তহবিল এর সি এন আর এসের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ নজরূল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান, রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিট কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বিট কর্মকর্তা রামেশ্বর গড়, ইউপি সদস্য তবিরুন বেগম প্রমুখ।



মন্তব্য করুন