কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

March 12, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে  আঃ শহীদ (৬০) ও মুমিনুর রহমান নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ১২ মার্চ ভোরে কমলগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার বাগমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আঃ শহীদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহীদ কমলগঞ্জ ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, আসামি আঃ শহীদের বিরুদ্ধে বন আদালতের ২০১২ সালের একটি মামলায় ১৯২৭ সালের বন আইনের ২৬(১.ক ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদ- এবং ৫,০০০ টাকা অর্থদ-, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

এদিকে শনিবার ১১ মার্চ শ্রীমঙ্গল থানার পুরিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মুমিনুর রহমান রুমনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মুমিনুর রহমান রুমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় ১ বছরের সশ্রম কারাদ-ের আদেশপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com