শমসেরনগরে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ, নারীসহ আহত ২ (ভিডিওসহ)

March 19, 2023,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে চট্টগ্রাাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ৫৪-০৯৯৮) সংঘর্ষে নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার ১৯ মার্চ সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান রেলক্রসিং পার হওয়ার সময় মাক্রোবাসটি রেল লাইনে উঠার সাথেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় গাড়ি চালকসহ এক নারী যাত্রী গাড়ি থেকে দ্রুত বের হয়ে পাশে পাশে দাড়ান। এসময় ট্রেনের ধাক্কায়  মাক্রোবাসটি তাদের উপরে গিয়ে পড়ে তারা গুরুতর আহত হন। রেল ক্রসিংটি দীর্ঘদিন থেকে অরক্ষি অবস্থায় রয়েছে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়,  সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে সাদা রংয়ের একটি মাইক্রোবাস (নোহা) এর সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি এসময় অরক্ষিত  লেবেল ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল। এসময় গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে পাশের জমিতে ফেলে দেয়। ফলে মাইক্রোবাসে থাকা একজন নারীসহ চালক আব্দুস সালাম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ৯৫২ নং তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে এ সংঘর্ষ  হয়। তিনি আরও বলেন, এ লেভেল  ক্রসিং  দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ বলে দুই দিকে পাকা খুঁটি স্থাপন করা হলেও পাকা খুঁটি কিছুটা কাত করে অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে।

 

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com