কমলগঞ্জে জুয়ার আসর থেকে ডিবির অভিযানে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

May 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার ১ মে মধ্যরাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার দাশের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার কাউয়ারগলা এলাকায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেন।

এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৮০টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটককৃতরা হলেন, পূর্ব-জালালপুর গ্রামের দেলোয়ার হোসেন, আজির মিয়া, জহির মিয়া ও বোরহান উদ্দিন।

জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত ৪ জুয়াড়ির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় জুয়া খেলা আইন ১৯৬৭ এর ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com