কমলগঞ্জে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ

August 2, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে উপজেলা পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প থেকে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

বুধবার ২ আগস্ট সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জ প্রেসক্লাবে ৫০ টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো রফিকুর রহমান।

প্রচন্ড খরতাপে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কষ্টকর বলে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন পেয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে ১০ শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জ প্রেসক্লাবে মোট ৫০ টি ভালো মানের বিআরবি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো রফিকুর রহমান বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেসক্লাবের আবেদন পেয়ে বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি)’র অর্থায়নে বিআরবি বৈদ্যুতিক পাখা কিনে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ১১ টি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে সেগুলো বিতরণ করা হয়।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com