কমলগঞ্জে কুখ্যাত ডাকাত সাহেদ গ্রেপ্তার

September 5, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত সাহেদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাহেদ কমলগঞ্জ উপজেলার সরইবাড়ী গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

সোমবার ৪ সেপ্টেম্বর রাতে থানার উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছাড়, উপপরিদর্শক (এসআই) বাছেদ মিয়া, সহকারি উপপরিদর্শক (এএসআই) পরিমল চন্দ্র শীল ও সহকারি উপপরিদর্শক (এএসআই)  হুমা প্রসাদ’র নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলা থেকে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি শাহেদ ডাকাতকে গ্রেপ্তার করে।

কমলগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাহেদ ডাকাত চুরি-ডাকাতিসহ ৫টি মামলায় পরোয়ানাভুক্ত আসামী।  কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত সাহেদ মিয়া কমলগঞ্জের কুখ্যাত ডাকাত।

কমলগঞ্জসহ আশেপাশের এলাকা সমূহে সে চিহ্নিত কুখ্যাত চোর ও একজন ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন আছে। সোমবার গ্রেপ্তারকৃত সাহেদ ডাকাতকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com