কমলগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ ফুফু ও চাচার বিরুদ্ধে

September 20, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করছেন ভুক্তভোগি সোয়েব আহমদ।

এছাড়াও হামলার হুমকি ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে থানায় সাধারণ ডায়েরী করেন। তবে মারধোর করেছে বলে সোয়েব আহমদকে আসামী করে থানায় মামলা দিয়েছেন দাবি করেন ফুফু শরিফা বেগম ও চাচা তারা মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামে বসতবাড়ির জায়গা দখলের চেষ্টায় লিপ্ত চাচা তারা মিয়া (৪০) ও ফুফু শরীফা বেগম (৪৫) এর বিরুদ্ধে গত ২৯ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরী করেন।

জায়গা দখলে বাঁধা প্রদান করলে ভয়ভীতি, হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলে অভিযোগ করা হয়।

সাধারন ডায়েরী করার পর গত ৩ সেপ্টেম্বর রাতে ফুফু শরীফা বেগমের দায়েরকৃত মিথ্যা মামলায় পুলিশ আটক করে আদালতে প্রেরণ করছে।

মিথ্যা মামলায় ১১ দিন জেলহাজত থেকে জামিনে বের হয়ে সত্য ঘটনার উদঘাটন করার জন্য পূর্বের জিডিসহ মৌলভীবাজার পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।

সোয়েব আহমদ বলেন, বাবা মারা যাওয়ার পর বসতবাড়ির জায়গা দখলের উদ্দেশ্যে চাচা ও ফুফু বিভিন্ন সময় মা ও স্ত্রীকে নির্যাতন করতেন।

পরে গত ৩০ আগষ্ট জমিতে হালচাষ করতে গেলে চাচার নির্দেশে ফুফু ও তার সহযোগি মিলে সেখানে গিয়ে দা দিয়ে আক্রমন করলে দৌড়ে ঘরে গিয়ে আত্মরক্ষা করি।

এ ঘটনায় উল্টো ফুফু শরীফা বেগম মিথ্যা মামলা দিলে পুলিশ দোকান থেকে ডেকে নিয়ে থানায় আটকে রেখে আদালতে মাধ্যমে জেলহাজত পাঠায়।

অভিযোগ বিষয়ে শরীফা বেগম ও তারা মিয়া বলেন, ভাতিজা মারধোর করায় মামলা দেওয়া হয়েছে। এ ঘটনা আদালতের মাধ্যমে সমাধান হবে।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, অভিযোক্তকারীর জিডি তদন্ত করা হয়েছে। ফুফুর মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com