সৈয়দ শামসুল ইসলাম বাবুর জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ

September 23, 2023,

সালেহ আহমদ (লিপক) কমলগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৫নং ওয়ার্ড খুশালপুর গ্রামের মরহুম সৈয়দ মোঃ আব্দুল হক (ঠাকুর মিয়া)’র ৫ম পুত্র বর্তমানে কমলগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা সৈয়দ শামসুল ইসলাম বাবু শুক্রবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের লাইফ লাইন হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার ২৩ সেপ্টেম্বর বেলা আড়াইটায় আলেপুর (কোনাগাঁও) কবরস্থান সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

মরহুম সৈয়দ শামসুল ইসলাম বাবু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বিশিষ্ট কথা সাহিত্যিক মোনায়েম খান, মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবউদ্দিন আহমদে, সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জুয়েল আহমদ, শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের প্রথম যুগ্ম আহবায়ক বৃটেন প্রবাসী গবেষক কবি সৈয়দ মাসুম, সিলেট প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আহমদ আলী, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা শেখ তফাজ্জুল হোসেন তবারক, মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য কবি সাকেরা বেগম, কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সির প্রধান নির্বাহী সাংবাদিক সদেরা সুজন, স্ব-চিন্তা’র নির্বাহী সম্পাদক সৈয়দ সোহেল আহমদ, কমলগঞ্জ সমিতি ইউকের সভাপতি অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, সৈয়দ শামসুল ইসলাম বাবু ১৯৭১ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কমলগঞ্জের এক সময়ের অন্যতম বড় ভূস্বামী মরহুম সৈয়দ আব্দুল হক।

যিনি এলাকার মানুষের নিকট ঠাকুর মিয়া নামে পরিচিত ছিলেন। কমলগঞ্জের প্রগতিশীল রাজনীতির অন্যতম কর্ণধার মরহুম কবি সায়্যিদ ফখরুলের ছোট ভাই সৈয়দ বাবু একজন সাদা মনের মানুষ ছিলেন।

কমলগঞ্জ পৌরসভাধীন খুশালপুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি, জাহানারা-বাহার একাডেমির ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য, সৈয়দ দিলওয়ার আলী (রহ.) স্মৃতি পরিষদের সহ-সভাপতি, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের নির্বাহী সদস্য সহ বেশকিছু শিক্ষা ও উন্নয়নমূলক সংগঠনের সাথে কাজ করেছেন।

মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত সৈয়দ শামসুল ইসলাম বাবু কমলগঞ্জ সরকারি কলেজ মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com