সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত মাছ ব্যবসায়ীর মৃত্যু
October 3, 2023,

প্রনীথ রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় শমশেরনগর ডাকবাংলো এলাকায় শমশেরনগর ইউনিয়নের উত্তর ভাদাইরদেউল গ্রামের বাসিন্দা শুকুর মিয়া (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশংকাজনক হলে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১ টায় শুকুর মিয়ার মৃত্যু হয়। শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য করুন