শমসের নগর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

October 16, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা আব্দুল হান্নানের (৬০) গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেন। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১২ অক্টোবর আব্দুল হান্নান নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার ছেলে শামীম মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। সোমবার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকার আকাশমনি গাছের বাগান থেকে গলিত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুল হান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com