মৌলভীবাজারের পুলিশ সুপারের সাথে শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময়

March 25, 2024,

স্টাফ রিপোটার॥ যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি-বাস্তবায়নকল্পে মৌলভীবাজার সদর উপজেলা ও জেলা নাগরিক নাগরিক প্লাটফর্ম এর যৌথ উদ্যোগে শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময় সভা হয়েছে।
২৫ মার্চ সোমবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সদর উপজেলা যুব ফোরামের আয়োজনে এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় “আস্থা” প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি-২০১৭ বা¯বায়নকল্পে লক্ষ্যে সদর যুব ফোরামের সাথে জেলা নাগরিক প্লাটফর্ম এর তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক প্লাটফর্ম এর সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং জেলা নাগরিক প্লাটফর্ম এর জেলা সচিব মাধুরী মজুমদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মন্জুর রহমান বিপিএম,পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সূদর্শন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহসীন।
সভায় প্রকল্প সর্ম্পকে স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন রূপান্তর এর সিলেট বিভাগীয় কোঅডিনেটর হাসান তারেক, জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য রেডিও পল্লী কন্ঠে সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, জেলা সমন্বয়কারী মুনজিলা,রূপান্তর এর ফিল্ড অফিসার মনিরুল ইসলাম। পুলিশ সুপার বলেন সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলখ কার্যক্রমে যুব ফোরাম ও জেলা নাগরিক প্লাটফর্ম জেলায় যে কাজ করছে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। তিনি ট্রাফিক আইন বিষয়ে নাগরিকদেও সচেতনায় পুলিশের পাশাপাশি যুব ফোরামের অংশ গ্রহনের জন্য আহব্বান জানান। সাথে সাথে যুব ফোরামের সদস্যরা পুলিশ সুপারের আহব্বানকে স্বাগত জানান।
যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com