মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজার জেলা বিএনপির ৩ জনের শ্রদ্ধাঞ্জলি

March 26, 2024,

স্টাফ রিপোর্টার॥ ২৬ শে মার্চ ২০২৪ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদের শ্রদ্ধা জানাতে মৌলভীবাজার জেলা বিএনপি ও জেলা কৃষকদলের পক্ষে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ কৃষকদলের ২ নেতাসহ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
অপরদিকে জেলা বিএনপির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণে বিএনপি ও কৃষক দলের নেতাদের সাথে আরও ১ জন সহ মোট ৪ জন জাতীয়তাবাদী কৃষক দলের ব্যনারে মহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জানান।
জেলা ও সদর উপজেলার কয়েক সহস্রাধিক সক্রিয় নেতাকর্মী থাকার পরও মাত্র ৩-৪ জন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় স্মৃতিসৌধে ফুল দেওয়ার দৃশ্য জেলা জুড়ে দলের শুভাকাঙ্খি ও তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এনিয়ে অন্যান্য দলের নেতাকর্মীরাও নানা তীর্যক কথাবার্তায় সমালোচনা করেন। ২৬ শে মার্চ দিনভর এটি ছিলো ‘টক অবদ্যা শহর’।
এই গুরুত্বপূর্ণ দিনে অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দেশ ও জাতির গর্বিত সন্তানদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেও বিএনপির জেলা ও উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের দেখা মিলেনী। বিএনপির পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া সময় জেলার নেতৃবৃন্দরা না থাকায় অন্যান্যউপজেলা ও শাখা কমিটির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com