গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
March 30, 2024,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার দোয়া মাহফিল ১৮ রমজান ২৯শে মার্চ শুক্রবার বিদ্যালয় খোলা মাঠে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে শুরু করেন মাওলানা আশরাফ মিয়া।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি খালিছুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ ওর্য়াড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সৌদি প্রবাসী রুহুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বিদ্যালয়রে প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী,মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম,পরিষদের সদস্য এডভোকেট সাইফুর রহমান,নজির মিয়া,সুয়েব আহমেদ,আব্দুল মুহিত, ইশতিয়াক আহমেদ, ব্যাংকার সৈয়দ তোফাজ্জল হোসেন, আব্দুল কাইয়ূম, কামাল হোসেন,শাহজান চৌধুরী,ফয়েজউদ্দিন সামছু, সালেহ আহমেদ লিমন। প্রাক্তন ছাত্র পরিষদের প্রবাসী সদস্য ফয়সল চৌধুরী ও রায়হান চৌধুরী কে সংবর্ধনা দেয়া হয় এবং প্রথম ব্যচ ছাত্রদের সম্মাননা স্বারক দেয়া হয়।
ইফতারের পূর্বে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়,মোনাজাত পরিচালনা করেন মিছিলগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম হাফিজ সিদ্দিক আহমেদ।



মন্তব্য করুন